(Translated by Google) The more I say about Sir, the less I will say. I am 33 years old, and at one time my HbA1c was almost 11.1. I already suffer from health anxiety, so this disease broke me down mentally. I felt very helpless and sick.
But Sir's treatment, advice and mental courage have gradually brought me back to the path of recovery. Not only Sir, the entire team is very supportive. Compounder Dada guides me with great care, and especially Dietician Madam's diet chart was very helpful for me. It was simple, effective and pocket friendly.
The most important thing is that Sir's way of talking, patiently listening to the patient, motivating with a smile, these are the things that cure half of the disease. He gives such a mental strength that makes the patient's desire to get better even stronger.
But I must say one thing: if the entire treatment is considered 100%, then 60% is helped by the doctor and dietician, but the remaining 40% is in the hands of the patient himself. We have to get out of the idea that just seeing a doctor will cure the disease completely. We need to have discipline, patience and effort on our part as well.
I believe it will be okay, it will definitely be okay. Our willpower is bigger than the problem.
(Original)
আমি স্যারের সম্পর্কে যতই বলি, হয়তো কম বলা হবে। আমার বয়স ৩৩ বছর, আর একসময় আমার HbA1c প্রায় ১১.১ হয়ে গিয়েছিল। আমি এমনিতেই health anxiety-তে ভুগি, তাই এই রোগটা আমাকে মানসিকভাবে আরও ভেঙে দিয়েছিল। নিজেকে খুব অসহায় ও অসুস্থ মনে হতো।
কিন্তু স্যারের চিকিৎসা, পরামর্শ এবং মানসিক সাহস আমাকে ধীরে ধীরে সুস্থতার পথে ফিরিয়ে এনেছে। শুধু স্যার নন, পুরো টিমটাই ভীষণ supportive। Compounder দাদা অত্যন্ত যত্ন নিয়ে guide করেন, আর বিশেষ করে Dietician Madam-এর diet chart আমার জন্য খুবই helpful ছিল সহজ, কার্যকরী এবং pocket friendly।
সবচেয়ে বড় কথা, স্যারের কথা বলার ধরণ, ধৈর্য নিয়ে রোগীর কথা শোনা, হাসিমুখে motivate করা এগুলোই যেন অর্ধেক রোগ ভালো করে দেয়। উনি এমন এক মানসিক জোর দেন, যেটা রোগীর সুস্থ হওয়ার ইচ্ছেটাকে আরও শক্ত করে তোলে।
তবে একটা কথা অবশ্যই বলবো যদি পুরো treatment-কে ১০০ ভাগ ধরা হয়, তাহলে ৬০% সাহায্য করেন ডাক্তার ও dietician, কিন্তু বাকি ৪০% থাকে রোগীর নিজের হাতে। শুধু ডাক্তার দেখালেই রোগ পুরো ঠিক হয়ে যাবে এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নিজের দিক থেকেও নিয়ম, ধৈর্য আর চেষ্টা রাখতে হবে।
আমি বিশ্বাস করি ঠিক হবে, অবশ্যই ঠিক হবে। সমস্যার থেকে বড় আমাদের ইচ্ছাশক্তি।